1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নড়াইলে তিন মাসের শিশু হত্যার অভিযোগ, মা আরিফা জিজ্ঞাসাবাদে আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এক তিন মাস বয়সী কন্যা শিশু তাবাসসুমকে হত্যা করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে নিহত শিশুর মা আরিফা বেগকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই এলাকায় আটক করেছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঘটে বলে জানিয়েছেন নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া। পুলিশ বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসসুমের বাবা প্রবাসী মানিক চান মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামে। প্রায় দেড় বছর আগে আলোকদিয়ার খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে ওই গ্রাম থেকেই মানিক চান মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর আরিফা সাধারনত শশুরবাড়িতেই ছিলেন। কিছু দিন আগে তিনি মেয়ে তাবাসসুমকে নিয়ে বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে আসেন।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে স্থানীয় একটি সংবাদ পেয়ে সবাই ছুটে গিয়ে জানতে পারে তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিহতের চাচা শামিম মোল্যা বলেন, ‘‘গতকাল আমার ভাই কুয়েত থেকে ফোন করে বলেছিল আজ ওরা বাড়ি যাবে। কিন্তু আজ ভোরে আলোকদিয়া থেকে ফোন করে বলল আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এসে দেখি তার গলার দুইপাশে দাগ আছে।’’

নড়াইল সদর থানা পুলিশ কর্মকর্তা মো. ওলি মিয়া বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এ ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন; পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo