1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পররাষ্ট্রমন্ত্রী ফের দাবি তুললেন: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে প্রত্যর্পণ চান

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ পুনরায় দাবির বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ পুনর্ব্যক্ত করেন, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন তিনি ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও আলাপ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলাপচারিতায় দুইপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণের গুরুত্বে একমত ছিলেন।

বৈঠকে খলিলুর রহমান বলেন, সদ্য নির্বাচিত বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর ভিত্তি করে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও সুবিধার ভিত্তিতেই পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

এবারের আলোচনায় তিনি শহীদ ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুইপক্ষ একমত হন যে গ্রেপ্তার ব্যক্তিদের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অপরদিকে জ্বালানি মন্ত্রী হরদীপ সিংপুরীর সঙ্গে বৈঠকে খলিলুর রহমান ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরি জানান, ভারত সরকার এই অনুরোধটি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ওপরও একমত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo