1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চার দিন ইন্টারনেট ধীরগতি বা বিঘ্নের সতর্কতা

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবাতে ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে। এ নিয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলে ওই ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে।

বিএসসিসিএলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কার্যক্রমটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে। এটি Traffic Affecting হওয়ায় সাধারণ গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের মুখোমুখি হতে পারেন।

তবে বিএসসিসিএল নিশ্চিত করেছে যে, অন্য সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4)-এর মাধ্যমে সেবা আগের মতোই অব্যাহত থাকবে এবং কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনা সম্ভব হয়।

গ্রাহকরা প্রয়োজনবোধে তাদের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) সাথে যোগাযোগ করতে পারেন এবং সম্ভাব্য ব্যাহত পরিষেবার জন্য ধৈর্য ধরা অনুরোধ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo