1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
জুলাই গণহত্যা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ তিন দিনের রিমান্ডে সহকারী অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ টাকার ঘুষের অভিযোগ, অব্যাহতি জুলাই গণহত্যা মামলায় শেখ মামুন খালেদ ফের তিন দিনের রিমান্ডে শপিংমল ও মার্কেট বন্ধের সময় বদল—বিকাল ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ তনু হত্যা মামলায় পিবিআই পরিদর্শক তরিকুলকে কুমিল্লা আদালতে তলব প্রধানমন্ত্রীর অফিস সিদ্ধান্ত নেবে বৈশাখে ভারতের জন্য ইলিশ পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তঃ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রী : মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা চলছে ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিনের আদেশ

শপিংমল ও মার্কেট বন্ধের সময় বদল—বিকাল ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় জ্বালানি তেলের সঙ্কটের প্রেক্ষিতে শপিংমল ও মার্কেটের কার্যাবলী নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সূত্রে সোমাবর (৬ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতো সন্ধ্যা ৬টার বদলে এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সভায় সংগঠনগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ করেন এবং ওই অনুরোধ মেনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সিদ্ধান্তটি চলমান ও আগামী মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার পূর্বশর্তে সব বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনাটি কার্যকর করতে মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে, যাতে সংশ্লিষ্ট কমিশনার ও জেলা প্রশাসকরা প্রয়োজনীয় নির্দেশনা জারি করে বাস্তবায়ন নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo