1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপতার সিদ্ধান্ত দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মোহাম্মদপুর থানার এক হত্যা-চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

অদালতে আসামি ফাহিমকে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে বদলী করা প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমনও গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পুলিশ তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায়।

প্রসঙ্গত, রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে জনতা ও কয়েকজন শিক্ষার্থী আরএস ফাহিমকে আটক করে। এরপর তাঁকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে ফাহিমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ৩০ মার্চ গুলশান থানা তাকে মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র‌্যাব কোয়ার্টার সংলগ্ন স্থানে মিছিল করা অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় মাসুদ হোসাইন নামে এক ব্যক্তি আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুকে সংক্রমণ ধরা পড়ে, পরে তাকে অপারেশনও করা হয়।

এর আগেও গত বছরের ২৪ আগস্ট আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টেলিভিশনের মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে আটক করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেই ঘটনায় তরুণ স্টান্ট রাইডার ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমও আলোচনায় আসেন। গত বছরের জুলাইয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণের বিপরীত অবস্থান নিয়েও তখন থেকেই তাঁর নাম বিভিন্নবার উঠে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo