1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

ভারতে হতে যাচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট!

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

ভারতে আরও শক্তিশালী হয়ে উঠবে হিন্দু মৌলবাদী শক্তি, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর এর মধ্যদিয়ে ঝুলন্ত সংসদের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। টাইমস নাউ ও সিভোটারের যৌথ সমীক্ষার বরাত দিয়ে এ খবর জানিয়েছে  টাইমস অফ ইন্ডিয়া

এতে বলা হয়েছে, দেশটির আগামী লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করবে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। তাদের হিসেবে আগামী নির্বাচনে বিজেপি লোকসভায় ১১৬ থেকে আগামী নির্বাচনে ১৬২টি আসন পেতে যাচ্ছে। যেখানে কংগ্রেস এককভাবে পাবে ১০২টি আসন।

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ মোট ১৮৬টি আসন পেতে পারে। কিন্তু এতে করে সরকার গঠন করতে হলে যেকোনো দল বা জোটের লোকসভার ৫৪৩ জনের মধ্যে ২৭২ জন সাংসদের সমর্থন জরুরি। সে কারণে ২০১৪ সালে সরকার গঠন করার ব্যাপারে বিজেপির উপর নির্ভর করা কঠিন হয়ে পড়বে। পুরো ব্যাপারটি তখনকার রাজনৈতিক সমীকরণ ও ছোট ছোট আঞ্চলিক দলগুলোর ওপরই নির্ভর করবে।

জরিপ অনুযায়ী, কংগ্রেসের আসন সংখ্যা বর্তমান ২০৬ থেকে নেমে আসবে ১০২-এ। এতে করে আগামী নির্বাচনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস।

এছাড়া কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১৩৬। ২০০৯-এর নির্বাচনে এই জোট পেয়েছিল ২৫৯টি আসন।

২০১৪-এর নির্বাচনের পর প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে বাম ও আঞ্চলিক দলগুলো। জরিপ অনুযায়ী, দুই বড় জোট ইউপিএ ও এনডিএ পাবে ৩০৩টি আসন। বাকি ২৪০টি আসন পাবে অন্যান্য দল।

সমীক্ষায় বলা হয়, ঘটনাটি ঠিক এভাবে ঘটলে ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে পার্লামেন্ট ঝুলে যেতে পারে। এতে করে সরকার গঠনে কোনপক্ষেরই পরিষ্কার কোন অবস্থান থাকবে না। তবে এতে কংগ্রেস মারাত্মক বিপদে পড়লেও ভাল অবস্থানে থাকবে বিজেপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo