1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দরে এসেছে মালয়েশিয়া রপ্তানি করা ৩৪ হাজার টন ডিজেল ভর্তি একটি জাহাজ। এই খবর নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে এই চীনা পতাকাবাহী জাহাজটি বুধবার (০৩ এপ্রিল) রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।

জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজে মোট ৩৪ হাজার টনের বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল ছোট জাহাজে লাইটারিং করে খালাস করতে হবে, যা অন্তত দু’বার অপারেশন চালানোর প্রয়োজন হবে।

নজরুল ইসলাম আরও জানান, সব কিছু ঠিক থাকলে রোববার (৫ এপ্রিল) জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে। এর আগে, একই দিন দুপুর ২টার দিকে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ ‘ইয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটিতে খালাসের কাজ শুরু করে। এই জাহাজটিও রোববার বন্দর ত্যাগ করবে। এর স্থানীয় এজেন্টও প্রাইড শিপিংই।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চলমান জ্বালানি সংকটের কারণে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেল জাহাজ। দেশের জ্বালানি আবর সরবরাহ স্বাভাবিক রাখতে, পাইপলাইনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও অন্যান্য উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo