1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন

  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

ঢাকা , ২৬ সেপ্টেম্বর।  : ডিএসই ও সিএসইর ডিমিউচুয়ালাইজেশনের স্কিম অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।

বৃহস্পতিবার কমিশনের ৪৯৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী দু’ প্রতিষ্ঠানকেই আগামী ৩০ দিনে মধ্যে অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে হবে। সভার পরবর্তী ৭ দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে। তার পরবর্তী ১৪ দিনের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জকে আরজেএসসি রেজিস্ট্রেশন অ্যান্ড রিরেজিস্ট্রেশনের সুযোগ দেবে। এর ফলে স্টক এঙচেঞ্জ পাবলিক লিমিটেড  কোম্পানিতে রূপান্তর হবে। আর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

বিএসইসি আইন ২০১৩-এর ৫ ধারা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের দাখিলকৃত ডিমিউচুয়ালাইজেশন স্কিম, উক্ত আইনের ৬ ধারা অনুযায়ী অনুমোদন দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo