1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

হাদি হত্যাকাণ্ডে তিন আসামিকে ফের ১৪ দিনের রিমান্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ওসমান হাতি হত্যার মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তাঁর সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমাকে কলকাতার আদালত ফের ১৪ দিনের জেল রিমান্ডে পাঠিয়েছে। বৃহস্পতিবার ওই রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।

কলকাতার বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত চলমান মামলায় তিন আসামির বিরুদ্ধে প্রাসঙ্গিক নথি আদালতে জমা দেয়। তবে মূল দুই অভিযুক্ত—ফয়সাল এবং আলমগীর—দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএর হেফাজতে থাকায় তাদের সরাসরি আদালতে হাজির করা যায়নি। ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে এনআইএর হেফাজত থেকে ভার্চুয়ালি আদালতে তোলা হয়।

বিচারকের নির্দেশে পরবর্তী শুনানির তারিখ হিসেবে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। সূত্রে জানা যায়, গত ২২ মার্চ তারা বিধাননগর আদালতে তোলা হয় এবং আদালতের অনুমতিতে ২৩ মার্চ এনআইএ তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায়; এরপর থেকেই তারা দিল্লিতেই রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo