1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান চারজন বিশেষ সহকারী নিয়োগের নির্দেশ দিয়েছেন। তাদের মধ্যে দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ করা হয়েছে, একজনকে সচিব এবং আরেকজনকে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে। এই দুজনের মধ্যে একজন হলেন সাবেক আমলা বিজন কান্তি, যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক দপ্তর দায়িত্বে থাকবেন। অন্যজন হলেন তানভীর গনি, যিনি বিনিয়োগ এবং পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুজনকে রুলস অব বিজনেস অনুযায়ী নিয়োগ দিয়েছে এবং তাদের দায়িত্বের জন্য আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া, মোঃ শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদা দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদা দিয়ে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এই সকল নিয়োগ চুক্তিভিত্তিক এবং জনপ্রশাসন মন্ত্রনালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo