1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হামের প্রকোপ মোকাবিলায় স্কুল বন্ধের জন্য হাইকোর্টে রিট

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হামের গুরুতর প্রকোপ বন্ধ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ চেয়ে সম্প্রতি হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবেদন এসেছে, যেখানে হামের কারণে গত কিছুদিনে অন্তত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলোর উপর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট জমা দেওয়া হয়। আশাকরা হচ্ছে, আগামী সপ্তাহে এই বিষয়ে একটি ডিভিশন বেঞ্চের শুনানি হবে।

এদিকে, এর আগের দিন, বুধবার (১ এপ্রিল), বাংলাদেশ সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা করা জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি বাংলাদেশ মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া কর্তৃক পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে হামের কারণে শিশুদের অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যে এই সমস্যার সমাধান না হলে, হাইকোর্টে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়ের করা হবে।

নোটিশে আরও জানানো হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে হামের আক্রান্ত শিশুর মৃত্যুর খবর এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার শতাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। মানবাধিকার কর্মী ও আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, যদি পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই রোগের প্রকোপ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo