1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

করদাতারা এখন সারা বছরই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, এবার থেকে করদাতারা সারা বছর জুড়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যারা আগে রিটার্ন জমা দেবেন তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।

চেয়ারম্যান বলেন, “আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি চার ধাপে ভাগ করা হবে।” তিনি এ পদক্ষেপকে রিটার্ন দেওয়ার প্রক্রিয়া সহজ ও জটিলতা কমানোর অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ রয়েছে এবং আগামী তিন মাসে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা চলছে। এসব উদ্যোগের মাধ্যমে কর সংগ্রহ আরো কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগে প্রতি বছর করবর্ষ (জুন শেষে) শেষ হওয়া পর পরবর্তী বছরের নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম থাকত। তবে চলতি বছরে সময়সীমা বাড়ানো হয়েছে; ফলে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এনবিআর বলছে, নতুন উদ্যোগ চালু হলে করদাতাদের জন্য আরও সুবিধাজনক ও নমনীয় সময়সীমা নিশ্চিত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo