1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
পূর্বাচলে রাতভর গোপন ঘোড়া জবাই, ১১টি ঘোড়া উদ্ধার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার ৫ পোশাক শ্রমিক নিহত ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান পূর্বাচলে গোপনে ঘোড়া জবাই, উদ্ধার ১১টি — অভিযোগ মাংস গরু বলে বিক্রি ২৬ মার্চ: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পল্লবীতে যুবদল নেতা কিবরিয়ার হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার: র‌্যাব স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দৌলতদিয়া ঘাটে বাসপ্লবিত দুর্ঘটনায় দম্পতির মৃত্যু, একসঙ্গে জানাজা-দাফন ২৬ মার্চ: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশ সদর দফতরে বদলি-পরিবর্তন: আট কর্মকর্তার পদায়ন

খুলনায় ছিনতাই চলাকালে এক ছিনতাইকারীর গুলিতে অপর ছিনতাইকারী নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

খুলনায় ছিনতাইয়ের সময় একজন ছিনতাইকারীর গুলিতে অপর এক ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাটের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলির শব্দ করে। গুলিতে তাদের নিজ দলের এক সদস্য সাগর গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে বাকিরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায়।

আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এখনও কোনো মামলা দায়ের করা হয়নি; পুলিশ ঘটনায় জড়িত আসামিদের ধরতে কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo