1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিয়ের আট মাসে প্রথম প্রতারণা ধরা পড়েছে: মৌসুমী হামিদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। দুই বছরের পরিচয়ের পর লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা’র সঙ্গে ১২ জানুয়ারি ২০২৪ সালে বিয়ে করা হলেও, পরকীয়া-সংক্রান্ত বিরোধের খবর সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

প্রথমে বিষয়টি নিয়ে মৌন থাকলেও পরে তিনি বলেন, ‘‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’’

অভিনেত্রীর দাবি অনুযায়ী বিয়ের আট মাসেই প্রথম অনৈতিক সম্পর্ক ধরা পড়ার পর সেটা পুনরাবৃত্তি হয় এবং শেষ ঘটনাটিতে প্রমাণও রয়েছে। সেই কারণেই তিনি আর সম্পর্কটিকে টিকিয়ে রাখতে চাননি।

অন্যদিকে রানা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সংবাদমাধ‍্যমকে বলেছেন, ‘‘মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’’

মৌসুমী ও রানা পরিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসেন—তৎপরবর্তী সময়ে মৌসুমী জানিয়েছিলেন, ‘‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’’

বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি ছোটপর্দা, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রশংসাও পান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo