1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মগবাজারে ‘নবী্ন’ দোকান বন্ধের ঘটনার কারণে হাতিরঝিল থানার ওসিকে আদালতে তলব

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে আদালত তলব করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে ওই দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়—মগবাজারের সেই দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত থেকে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ লক্ষ্য করা গেলেও পাশের পুলিশ সদস্যরা নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আদালত মন্তব্য করেছে, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং এটি পেশাদারিত্ববিরুদ্ধ। এ ওএসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেন, কেন এমন আচরণকে আইনবহির্ভূত ও পেশাগতভাবে অনুচিত বলা হবে না।

সঙ্গতভাবে আদালত নির্দেশ দিয়েছেন, ওসিকে ঘটনাস্থলে থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তালিকা আদালতে জমা দিতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo