1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চিতলমারীতে বেপরোয়া বাসের চাপায় ঢাকার মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সড়ক দূর্ঘটনায় ঢাকার একজন বাসিন্দা নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোঃ বাবু মোল্লা (৪৩) ছিলেন মোটরসাইকেল আরোহী। তিনি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল এলাকার মৃত নাছির মোল্লার ছেলে। তাঁর কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য উদ্ধৃত করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু মোল্লা (মোটরসাইকেল নং ঢাকা মেট্রো-ল-৬৫-০৬০৬) চিতলমারী সদরের দিকে আসছিলেন। তখন বিপরীত দিক থেকে একটি বেপরোয়া গতির লোকাল বাস এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি মোঃ নজরুল ইসলাম বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ওই বাসটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়টি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo