1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মোংলায় জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি নেতা ও স্ত্রী কুপিয়ে জখম

  • আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মোংলা পৌর শহরের শিকারীর মোড় এলাকায় ঈদের রাতে সশস্ত্র হামলায় স্থানীয় বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান ও তাঁর স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। ঘটনায় দু’জনই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলা ঘটে ২০ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত গত ১২ মার্চ শহরের এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হওয়ার পর জন্ম নেওয়া বিষয় নিয়ে ঘটে যাওয়া কথাকাটাকাটির সঙ্গে যুক্ত। সেই বাকবিতন্ডাকে কেন্দ্র করে জামায়াত নেতা খোকনের নেতৃত্বে ও তাঁর সহযোগী আশিক, কাজী রাজু সহ আনুমানিক ৮-১০ জন সশস্ত্র ব্যক্তির দল শুক্রবার রাতেই বিএনপি নেতা আনিছুর রহমানের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও দা ব্যবহার করে দু’জনকে কুপে জখম করে।

ঘটনাস্থলে উপস্থিতরা বলেন, স্বামীকে বাঁচানোর জন্য যখন আহত নেতার স্ত্রী এগিয়ে আসেন, তখন সন্ত্রাসীরা তাঁকেও কুপে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হামলার খবর পেয়ে মোংলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত পরিবার আজ সকালে থানায় একটি অভিযোগ দিয়ে মামলা করেছেন এবং পুলিশের হাতে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এই ঘটনার পর মোংলা পৌর শহরে রাজনৈতিক পরিবেশ থমথমে দেখা দিয়েছে; দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনাককাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা ও গশত পালা জোরদার করা হয়েছে। আহত দম্পতির স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কার্যগত বিবরণ এখনও জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo