1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ১৯৭১ ও ’২৪ এ যারা শহীদ হয়েছেন তাদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমরা প্রত্যাশিত দেশ গড়তে পারি। জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই দেশ গড়ার লক্ষ্যে সরকার নিরন্তরভাবে কাজ করবে—এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বহু বছর পর নিজের মাটিতে ঈদ উদযাপনের সুযোগ পাওয়ার জন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের শান্তি-শৃঙ্খলা ও নাগরিকদের সুশৃঙ্খল ঈদ উদযাপনের জন্য দোয়া করেন।

সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণই প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানোর মূল শক্তি—এমনটাই মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সকলকে সহযোগিতার আহ্বান জানান। নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবে, সরকারের প্রতি মানুষের সহযোগিতা ও সমর্থন চাইবেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo