1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কুয়েতেই ঈদে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করা হয়েছে

  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাট্যঅনুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব প্রকার জনসমাগম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

দূতাবাস প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এসব নির্দেশনা কড়াভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং বর্তমানে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণ করে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যক্তিগত ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo