1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
স্পিকার ঘোষণা: সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি শহীদ মিনারে গুলিতে কনটেন্ট ক্রিয়েটর রাকিব নিহত, একজন আটক ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, খুলনায় মনিরুল হাসান (বাপ্পী) সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলা: সাইফুলসহ ছয়জনকে মৃত্যুদণ্ড — পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন গেজেটে ঘোষণা: ডা. শফিকুর রহমান বিরোধীদলের নেতা, সৈয়দ আবদুল্লাহ তাহের উপনেতা আজ থেকে জ্বালানি তেলের রেশনিং উঠে যাচ্ছে, বিক্রি স্বাভাবিক ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে গেজেটে: ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিক; উপনেতা তাহের

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ: হোয়াইট হাউস প্যানেলের একমাত্র মুসলিম নারী সামিরা মুনশি পদত্যাগ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

হোয়াইট হাউসের ধর্মীয় স্বাধীনতা কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি কমিশন থেকে পদত্যাগ করেছেন। তিনি সরাসরি ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং পদত্যাগের প্রধান কারণ হিসেবে তিনি প্রশাসনের ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ ঘোষণা এবং ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতা’কে আখ্যায়িত করেছেন।

মুনশি তার বক্তব্যে বলেন, মার্কিন সংবিধান ও কংগ্রেসের অনুমতি না নিয়ে শুরু করা এই ‘অবৈধ যুদ্ধ’ এবং বেসামরিক মানুষের মৃত্যু তিনি আর মেনে নিতে পারবেন না। তিনি অভিযোগ করেন যে বর্তমান প্রশাসন মূলত ইসরাইলকে সামর্থান দিতে এই ধ্বংসাত্মক পথে এগোচ্ছে এবং ইসরাইলকে একটি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।

পদত্যাগের সিদ্ধান্তে আরও একটি কারণে তিনি কমিশনের অন্য সদস্য ক্যারি প্রিজিয়ান বোলারকে অন্যায়ভাবে অপসারণকে উল্লেখ করেছেন। মুনশি বলেন, তিনি সাধারণ আমেরিকানদের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্য নিয়ে বোর্ডে যোগ দিয়েছিলেন, কিন্তু কাজ করার সময় বুঝেছেন কমিশনটি ধর্মীয় স্বাধীনতার রক্ষার বদলে গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।

নিজের অবস্থান ব্যাখ্যা করে মুনশি বলেন, ‘‘আমি আমেরিকাকে ইসরাইলের চেয়ে বেশি ভালোবাসি, আর সেই কারণেই ট্রাম্প বা বর্তমান প্রশাসনের রক্তক্ষয়ী নীতিকে সমর্থন করা আমার পক্ষে অসম্ভব।’’

সামিরা মুনশির পদত্যাগ হোয়াইট হাউসের ওই কমিশনের স্বার্থ সাম্যতা ও রাজনৈতিক স্বাধিনতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে এবং কমিশনের কার্যক্রম কতটা নিরপেক্ষ তা নিয়ে আলোচনা তীব্র করবে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo