1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

টানা তিনদিনও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দেশের বাজারে টানা তৃতীয় দিনও সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নির্ধারণ করেছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। নতুন এই দাম শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দর কমার প্রেক্ষাপটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাজুস সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে নতুন দাম রাখা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সোনার সঙ্গে রুপার দামেরও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।

এর আগে শুক্রবারও বাজুস সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা ও রুপার দাম প্রতি ভরিতে ৩৯২ টাকা কমিয়েছিল। আগের দামে ওই দিনে ২২ ক্যারেটের সোনার প্রতিভরি ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং ২২ ক্যারেট রুপা ছিল ৬ হাজার ৩৫৭ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার দাম কমানো হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর বলে বাজুস জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo