1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর পাঠানোর পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের মতে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার উপযুক্ত নয়, এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল থাকায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা চালানো হবে; ভবিষ্যতে মেডিকেল বোর্ড যদি পরামর্শ দেন, তখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ডা. রফিকুল আরও জানান, আজ মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে। পরিবারের সম্মতিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে জুমার নামাজের পর বিএনপির নেতা তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান। ঐ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে রোগীর সাম্প্রতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়।

ডা. রফিকুল জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় পরিবার এবং চিকিৎসক দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতার শেষে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo