1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কোস্ট গার্ড বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সুন্দরবনের শেলা নদীর মূর্তির খাল থেকে কুখ্যাত জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে করিম শরীফ বাহিনীর সদস্যরা শেলা নদী সংলগ্ন ওই এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ওপর ভিত্তি করে কোস্ট গার্ড বেইস মোংলা সকাল ছয়টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান শুরু করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের মধ্যে থেকে ওসমান গণিকে গ্রেফতার করা হয়। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আটককৃত ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। কোস্ট গার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করে আসছিলেন এবং দস্যু দলে অস্ত্র ও গোলাবারুদ জোগায়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার আবরার হাসান জানান, জব্দকৃত অস্ত্র ও আটককৃত দস্যুকে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাতে ওসমান গণি মোংলা থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানিয়েছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo