1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ: ঈদুল ফিতরের ছুটিতে ১৮ ও ১৯ মার্চ কিছু শাখা সীমিতভাবে খোলা থাকবে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটির সময়ে আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) কয়েকটি এলাকার কিছু বাণিজ্যিক ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এই নির্দেশনা মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জারি করেছে।

সরকার নির্বাহী আদেশে ১৮ মার্চকে সরকারি ছুটির দিন ঘোষণা করায় সাধারণত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় বিশেষ কিছু শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখিত শাখাগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বস্ত্রশিল্প সংযুক্ত এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা। এসব শাখায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সীমিত সংখ্যক কর্মী নিয়ে ১৮ ও ১৯ মার্চ দুইদিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এই দুইদিন ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। অফিসের মধ্যে যোহরের নামাজের জন্য দুপুর ১:১৫টা থেকে ১:৩০টা পর্যন্ত বিরতি থাকবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আগে জারি করা নির্দেশনা অনুসারে সমুদ্র, স্থল ও বিমান বন্দর সংলগ্ন (পোর্ট ও কাস্টমস) এলাকায় থাকা শাখা, উপশাখা ও বুথগুলো ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিতভাবে চালাতে পারবে; এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ছুটির দিনে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা পাবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এসসংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo