1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিতদের শপথ

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শপথগ্রহণ করেন নির্বাচিতরা, শপথ পাঠ করান চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন বুলু। এছাড়া নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন শেখ নোয়াব আলী, মোঃ সোহেল সুলতান মানু, বাদল সাহা ও মোঃ সোহাগ মুন্সি।

নবনির্বাচিত সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রেখে জানান, তারা চিতলমারী বাজারকে উন্নত ও সুশৃঙ্খল করার জন্য সংগ্রাম চালাবেন। ব্যবসায়ীদের মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা, বাজার পরিচ্ছন্নতা ও পরিচালনায় গঠনমূলক কাজ করা তাদের অগ্রাধিকার হবে।

দুই নেতা জানান, ঈদের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি অভিষেক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo