1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

চিতলমারীতে ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিতরা শপথ নিলেন

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।

শপথ বাক্য পাঠ করান চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন বুলু, নির্বাচন কমিশনার শেখ নোয়াব আলী, মোঃ সোহেল সুলতান মানু, বাদল সাহা ও মোঃ সোহাগ মুন্সি উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জানান, তারা চিতলমারী বাজারের সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরন্তর কাজ করবেন। তারা বলেন, ঈদের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন।

স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিতরা নতুন কমিটির প্রতি প্রত্যাশা প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে নতুন নেতৃত্ব বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo