1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নীল নকশা সত্ত্বেও দেশের স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামী শক্তিকে পরাজিত করার একটি নীল নকশা থাকা স্বত্বেও দেশের স্বার্থেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তিনি বলেছেন, যদি এই ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত থাকে তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে এসব বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে।

গতকাল শনিবার মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর এক হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আব্দুল খালেক। অনুষ্ঠানে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। এতে বক্তৃতা ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন এবং মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর হোসেন।

অন্যান্য উপস্থিত ছিলেন অধ্যাপক আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগর সভাপতি রাকিব হাসান, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইফ নেওয়াজ, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, খুলনা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আব্দুর রহিম, জিপি অ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলা সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক, খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, এনডিএফ মহানগর সভাপতি ডাঃ আসাদুল্লাহিল গালিব এবং ইসলামী ব্যাংক হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট আবু সাইদ মুহাম্মাদ মামুন শাহিন।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মুকাররম বিল্লাহ আনসারী, সাংবাদিক নেতা হেদায়েৎ হোসেন মোল্লা, আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, মো. নূরুজ্জামান, মাহবুবুর রহমান মুন্না, সাইফুল ইসলাম বাবলু, শেখ শামসুদ্দিন দোহা, বশির হোসেন, নুরুল আমিন নূর, রামীম চৌধুরী, এম এ আজিম, ইমরান হোসেনসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

কুরআন তেলাওয়াত করেন মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দীক। ইফতার শেষে মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ন. ম. আব্দুল কুদ্দুস মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo