1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফকিরহাটে ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলার আসামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ফকিরহাটে আলোচিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামী মো. রমজান মোড়ল (৭০)কে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-৭ শুক্রবার তাকে গ্রেপ্তার করে নিকটস্থ পটিয়া থানায় হস্তান্তর করলে পরে ফকিরহাট মডেল থানা শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে থানায় নিয়ে আসে। শনিবার (৭ মার্চ) দুপুরে তাকে রিপোর্টসহ বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত পাচু মোড়লের ছেলে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর ফকিরহাটে ওই এলাকার এক দরিদ্র ভ্যানচালকের ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী পাশের বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অভিযুক্তের ফাঁকা বাড়িতে ডেকে নেয়ার পর তাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ধর্ষণের সময় ধারালো অস্ত্র (হাসুয়া) দেখিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক নিপীড়ন চালায়।

শিশুটি চিৎকার করলে পাশের বাড়ির এক মহিলা ঘটনাস্থলে এসে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সময় শিশুটির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

শিশুটির বাবা এ ঘটনায় নিজেই বাদী হয়ে নারী ও শিশুশি³র নির্যাতন দমন আইন-৯(১) ধারায় ফকিরহাট থানায় মামলা করেন (মামলা নং-৭; তারিখ-১১/১১/২০২৫ইং)। মামলার একমাত্র আসামি ঘটনাস্থল ছাড়ার পর থেকে পলাতক ছিল।

পুলিশ বলেছে, প্রায় চার মাসের অনুসন্ধানের পর গোপন সংবাদের ওপর ভিত্তি করে র‌্যাব-৭ বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়া থেকে রমজানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর পেয়ে ভিকটিমের পরিবার পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণ মামলার এজাহারভূক্ত একমাত্র আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo