1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রাজধানীর বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিভিল পোশাকধারীদের সহায়তায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পরে রাতের মধ্যে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ।

নিহত ছাত্রীটির নাম মাহমুদা আক্তার জেরিন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের তৃতীয় বছর শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা।

বসুন্ধরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। তদন্তের প্রক্রিয়াতে দেখা গেছে, ওই সময়ে তিনি একাই ছিলেন। মরদেহ উদ্ধার শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি, তবে এটি আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo