1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ সাহিত্যিক ও গবেষক

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ এর জন্য নির্বাচিত হয়েছেন নয়জন সাহিত্যিক ও গবেষক। এ সিদ্ধান্তটি কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গদ্য, শিশুসাহিত্যে এবং আনুবাদসহ বিভিন্ন শাখায় দেওয়া হয়েছে। প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

অপরদিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে এই পুরস্কারপ্রাপ্ত লেখকদের সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেতা তারেক রহমান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদে আলী আহমদ। গবেষণায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। এছাড়া, বিজ্ঞানে ফারহীম মানান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য মনোনীত হয়েছেন মঈদুল হাসান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo