1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

সেলিম খান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

খান পরিবারের জন্য এই সময়টা খুবই অস্বস্তিকর হয়ে উঠেছে। গত বছর সালমান খানকে কেন্দ্র করে একের পর এক হত্যার হুমকি পেয়ে আতঙ্কে দিন কাটাতে হয়েছিল তার পরিবারের সদস্যদের। বিষ্ণোই গ্যাংয়ের হামলার পর থেকে বলিউড তারকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কিছু দিন আগে সালমানের বোনের স্বামী ও অভিনেতা আয়ুষ শর্মার কাছে হুমকি বার্তা পৌঁছায়।

একের পর এক দুঃসংবাদে মুখোমুখি হচ্ছে এই তারকা পরিবারের সদস্যরা। এবার জানা গেছে, বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজেই দ্রুত হাসপাতালে ছুটে যান সালমান খান।

পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে, বার্ধক্যজনিত রোগের কারণে সেলিম খান অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে থাকাকালে ফটোসাংবাদিকদের সঙ্গে কোনো কথাও বলেননি তিনি। কালো টি-শার্ট ও প্যান্ট পরে নিরাপত্তার মধ্যে দ্রুত বেরিয়ে যান। তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে।

উল্লেখ্য, বলিউডের স্বর্ণ যুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারসহ অন্যান্য পরিচালকের সঙ্গে জুটি বেঁধে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। শোলে, জানজির, দিওয়ার ও ডন-সহ কতশত কালজয়ী সিনেমা তার লেখা, যা বলিউডের ইতিহাসে অমর হয়ে রয়েছে।

সেলিম খানের অসুস্থতার খবরে দ্রুত তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বলিউডের বিভিন্ন তারকা ও ভক্তরা শীঘ্রই তাঁর আরোগ্য কামনা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo