1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করবে সরকার

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের দেশের এক অতুলনীয় সম্পদ। এই বনকে রক্ষায় কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই একটি সমন্বিত অভিযান শুরু করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজারে জিয়ারত শেষে তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে বনজ সম্পদ, মাছ শিকারিকে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, সুন্দরবন এবং পরিবেশ রক্ষায় আমরা পূর্ণ ধৈর্য্য ও একাগ্রতার সাথে কাজ করতে প্রতিজ্ঞবদ্ধ। সুন্দরবনের বিষমুক্তি ও সার্বিক রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক ও চেয়ারম্যান গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo