1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৮ উপদেষ্টার দফতর বণ্টন: কে পেলেন কোন দায়িত্ব গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা, ডাক্তারদের পেছনে না ঘুরে ডাক্তাররা মানুষকে ঘুরাবেন রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে ২ নিহত নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে দুই নিহত তিন বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা আমাদের নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব জামিন পেলেন

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব ৯ কোটি টাকার চেক বাউন্স মামলার দীর্ঘক্রমে চলা আইনি লড়াই শেষে অবশেষে অন্তর্বতী জামিন পেয়েছেন। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত রাজপালকে জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জামানত হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেন। এই শর্ত পূরণ করার পরই তার জামিন অনুমোদিত হয়। এর আগে, চেক বাউন্সের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণ করে দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন তিনি। তবে তার এই দুর্দিনে অনেক বলিউড তারকা তাকে সহযোগিতা করেছেন। সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, বলিউডের তারকা সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আরও অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে বড় ভাই বলে সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে। তবে এই ভাইরাল ভিডিওটি আসলে সম্প্রতি নয়, এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। তখন তিনি প্রায় তিন মাস জেলে ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo