1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে ২ নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানে প্রবেশ করে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনা ঘটেছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে, ট্রান্সমিটার এলাকায়। দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।

ওসি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাটের দিকে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, দুর্ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো নিহত এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং আরো বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo