1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গভর্নরের আহ্বান: সরকারি ফি-চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহার করুন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ

খুবির প্রিন্টমেকিং বিভাগে আধুনিক দুটি ল্যাবের উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগে সম্প্রতি দুইটি অত্যাধুনিক ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবগুলো হলো ‘এডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগিও প্রিন্টমেকিং ল্যাব’, যা এই বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিশা উন্মোচন করবে। বৃহস্পতিবার সকাল ১১টায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এই দুটি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সরাসরি ল্যাবগুলো পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সুবিধাগুলি সম্পর্কে অবহিত হন। উপাচার্য ব্যক্ত করেন, শিল্পচর্চা ও গবেষণায় আধুনিক অবকাঠামো অত্যন্ত জরুরি। এই নতুন ল্যাবগুলো থেকের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশ ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে পারবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং বিভাগের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রধান ড. তরিকত ইসলাম, ভাস্কর্য বিভাগের প্রধান শান্তনু মন্ডলসহ স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী। নতুন এই ল্যাবগুলোতে সংযোজিত হয়েছে আধুনিক কম্পিউটার, লিথোগ্রাফি প্রেস, ইনটাগ্রীও প্রেস, অটোমেটেড ইনটাগ্রীও প্রেস, লিনোকাট মেশিন, লিনোকাট প্রেস মেশিন, গ্রেইনার মেশিন, ফিউম হুড, লার্জ ফরম্যাট ইকো-সলভেন্ট প্লটার, প্লটার প্রিন্টার এবং লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিন—এমনকি আরও নানা ধরনের উন্নত সরঞ্জাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এসব আধুনিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের প্রিন্টমেকিং দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং সৃজনশীলতা আরো বিকাশ ঘটাবে। এই উদ্যোগের ফলে প্রিন্টমেকিং বিভাগ শিক্ষায় অবদান রাখার জন্য আরও একটি মাইলফলক অর্জন করল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo