1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে জাল নোটের কনটেন্ট: জেল-জরিমানা হতে পারে শর্তসাপেক্ষে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার নোটের অনুরূপ কনটেন্ট ও প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আসল নোটের মতো কাগজ তৈরি করে সেটি প্রচার বা ভিডিও ও ছবিতে দেখানোর কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ও ছবি ছড়িয়েছে, যেখানে আসল নোটের ডিজাইন এবং আকারের অনুরূপ—কখনো আরও বড়—নমুনা নোট ব্যবহার করে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অবমূল্যায়ন, জাল নোটের প্রচলন বৃদ্ধি ও অর্থনীতি বিনষ্টের আশঙ্কাও প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বাজারে বা উম্মুক্ত স্থানে আসল টাকার অনুরূপ কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণা চালানো কিছু ঘটনাও লক্ষ্য করা গেছে। এ ধরনের কার্যকলাপ জালনোটের প্রচার বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং দেশের মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী, যদি কেউ বা কেউ এমন নথি, কাগজ বা বস্তু তৈরি, ব্যবহার বা বিতরণ করে, যা প্রচলিত ব্যাংকনোটের সদৃশ এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাছাড়া, ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর গুজব ছড়ানোর জন্য সাইবার নিরাপত্তা আইনের ধারা ২৫ অনুযায়ী শাস্তির ব্যাবস্থা থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সবশেষে, ব্যাংক জনসাধারণকে অনুরোধ করেছে, জাল নোটের প্রচলন প্রতিরোধে আরও সতর্ক থাকতে এবং অননুমোদিত কিংবা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি, প্রচার ও প্রচারণা থেকে বিরত থাকার জন্য। কেন্দ্রীয় ব্যাংক বিশ্বাস করে, এই সতর্কতা ও সচেতনতা দেশের অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo