1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ত্রয়োদশ নির্বাচনে সুরক্ষার কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী চলাচল বন্ধ; বন্দর ব্যবসা ৩ দিন স্থগিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সীমিত ও স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে।

একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন (১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) স্থগিত রাখা হবে। নির্বাচন শেষ হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে গিয়ে আগামী শনিবার বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মত নির্বাচনের সময় বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টভিত্তিক যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের নির্দেশনায় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। আগামী নির্বাচনী দিনে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে এবং শুক্রবার সকাল ৬টার পর থেকে পুনরায় পারাপার স্বাভাবিক হবে। তিনি আরও জানান, অন্যান্য সময় সাধারণত অসুস্থ বা জরুরি রোগীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো, কিন্তু এবার পুরোপুরি বন্ধ রাখা হবে—অর্থাৎ সাধারণ কোনো ব্যতিক্রম করা হবে না।

বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন নিশ্চিত করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশনা তার দপ্তরে এসেছে।

বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান আরও বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় যাবেন—এই কারণেও বন্দর কার্যক্রম তিন দিন বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী তিন দিন এখান দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে এবং নির্ধারিত সময়ের পর আবার কার্যক্রম স্বাভাবিক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo