1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক সাধারণ ভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৭৮৯টি ভোট কেন্দ্রে দেশজুড়ে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত দিনব্যাপী ভোটগ্রহণের প্রথম সংবাদ সম্মেলনে তিনি দেশের নির্বাচনী পরিস্থিতির সারসংক্ষেপ তুলে ধরেন।

সচিব জানান, এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য তাদের কাছে আসেছে। এসব কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ভোটের হার দাঁড়িয়েছে ৩২.৮৮ শতাংশ। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ব্যাঘাত বা বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি।

নির্বাচন কমিশনের সচিব আরও জানান, সারাদেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে। এই ভোটদান চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, তারপর গণনা কাজ শুরু হবে।

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের নিরবচ্ছিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এদিকে, নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটের সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমকে জানিয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo