1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

ওশিওয়ারায় গুলি চালানোর অভিযোগে বলিউড অভিনেতা কামাল আর খান গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান, পরিচিত নাম কেআরকে,কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে।

পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওই এলাকায় চারটি গুলি চালানোর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বিবৃতির ভিত্তিতে তদন্ত শুরু করলে সন্দেহের তির কাটে কেআরকের দিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল, তবে তিনি জোর দিয়ে বলেন যে কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকঠাক কাজ করছে কি না পরীক্ষা করার জন্য তিনি বাড়ির সামনে থাকা ম্যানগ্রোভের দিকে গুলি ছোড়েন। বায়ুর গতিবেগের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিগুলো পাশের একটি আবাসিক ভবনে লেগে যায়—এমনটাই তিনি পুলিশের সামনে দাবি করেন।

মুম্বাই পুলিশ ঘটনার ব্যাপারে বিস্তারিতভাবে তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় কারিগরি ও প্রত্যক্ষ প্রমাণ শনাক্তের চেষ্টা করছে।

কামাল আর খান বলিউডে বিতর্কিত একটি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২২ সালে তিনি একটি যৌন হেনস্থার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষ বা উসকানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে একাধিক মানহানি ও আইনগত মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo