1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

খুলনার রূপসা থেকে পরিত্যক্ত দুই রিভলবার উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

র‌্যাব-৬ খুলনার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলবার উদ্ধার করেছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসা থানাধীন ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামন্তসেনা পঁচার বটতলা গুচ্ছগ্রামে একটি ঘরে অভিযান চালায়। ওই ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে নির্মিত কোল্ট মডেল ১৮৭৮ সিক্স-শুটার রিভলবার রয়েছে। র‌্যাব জানিয়েছে, ওই দুটি রিভলভার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে সাধারণ ডায়েরি (জিডি) করে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার আরও বিস্তারিত তথ্য বা গ্রেপ্তার সংক্রান্ত কোনো আলাদা উল্লেখ করা হয়নি। পুলিশের কাছে হস্তান্তরের পর পরবর্তী আইনানুগ তদন্ত চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo