1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সোনার দাম এক দিনেই ২ লাখ ৫০ হাজার ছাড়াল

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিকে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত দাম বেড়ে এখন সোনার মূল্য দুই লাখ ৫২ হাজার ৫০৭ টাকার কাছাকাছি পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়।

বুধবার (২১ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন এই দাম আগামীকাল, ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দামে বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দাম সম্পর্কিত সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি’র তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স বেড়ে হয়েছে ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে মানসম্পন্ন বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি গিয়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা। ১৮ ক্যারেটের ভরি মূল্য হয়েছে দুই লাখ ৬ হাজার ৫৬৯ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের এক ভরি দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

সোনার দামের সঙ্গেই বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের ভরি রুপা ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo