1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চিতলমারীতে গণভোট ও ভোটার সচেতনতা বাড়াতে উঠান বৈঠক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুইনুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সহকারি তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ।

উঠান বৈঠকে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও বিভিন্ন বয়স ও পেশার সাধারণ মানুষ অংশ নেন। সভায় বক্তারা ভোটারদের নির্বাচনে অংশ নেওয়া এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার গুরুত্ব বিবেচনায় আনতে বলেন। এছাড়া জনগণকে ভোটারের দায়িত্ব ও ভোটার তালিকা যাচাই করার ওপরও জরুরি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনায় স্থানীয় মানুষদের প্রশ্ন-উত্তর ও মতামত বিনিময়ও করা হয় এবং সফল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল স্তরের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo