1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় চরমোনাই পীরের সমাবেশ ৮ ফেব্রুয়ারি

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার, খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উপস্থিতি উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সার্চ্চ সভা অনুষ্ঠিত হয়। সভাটি রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব ও খুলনা ৪ আসনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুস আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জেলা সহ-সভাপতি ও খুলনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ আবু সাঈদ, মোঃ আবু গালিব, মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী এস এম রেজাউল করীম, নগর জয়েন্ট সেক্রেটারী মোঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ তরিকুল ইসলাম কাবির, ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নুরুজ্জামান বাবুল, মোঃ মঈন উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর আগমন উপলক্ষে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে, যা খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo