1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

ওশিওয়ারায় গুলি ছোড়ার অভিযোগে বলিউড অভিনেতা কামাল আর খান গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান, পরিচিত নাম কেআরকে,কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারার একটি আবাসনে একের পর এক চারটি গুলির শব্দ ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেআরকে পুলিশকে জানান যে গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি পুলিশের কাছে জানিয়েছেন যে ভাষ, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করার জন্য বাড়ির সামনে ম্যানগ্রোভের দিকে গুলি ছোড়েন। পুলিশের বক্তব্য অনুযায়ী, বাতাসের গতিবেগের কারণে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি আবাসিক ভবনেই পড়ে।

পুলিশ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ চলছে। কেআরকের বিরুদ্ধে কোথায় কোন অভিযোগ দায়ের করা হবে তা তদন্তের পর নির্ধারিত হবে।

কামাল আর খান বলিউডে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০২২ সালে তিনি এক যৌন হেনস্তার মামলায় গ্রেফতার হওয়ার ইতিহাস রয়েছে। সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষ ও উসকানিমূলক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক মানহানি ও আইনি মামলাও রয়েছে।

ঘটনাস্থল ও তদন্ত সম্পর্কে পরবর্তী তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo