1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

গুলিচালনার অভিযোগে অভিনেতা কামাল আর খান (কেআরকে) গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান, পরিচিত কেআরকে—কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে এবং ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারার একটি আবাসনে চারটি গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেআরকে স্বীকার করেন যে ওই গুলি তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে ছোড়া হয়েছিল। তবে তিনি দাবি করেছেন, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। পুলিশের কাছে তাঁর দেওয়া বিবরণে বলা হয়েছে, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করতে তিনি বাড়ির সামনের ম্যানগ্রোভ এলাকার দিকে গুলি ছুঁড়েছিলেন; বাতাসের তীব্র গতিবেগের কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি আবাসিক ভবনে লেগে যায়।

কেআরকে বলিউডে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত; ২০২২ সালে একটি যৌন হেনস্তার মামলায় তার গ্রেপ্তার হওয়ার খবর ছিল এবং সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষ ও উসকানিমূলক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক মানহানি ও আইনি অভিযোগ রয়েছে। মুম্বাই পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo