1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করে বেকারত্ব দূর করবেন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো তরুণ সমাজ। এই সুযোগকে কাজে লাগিয়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল হতে পারেন। বিএনপি কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এই মন্তব্য করেছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। তাদের জন্য দক্ষতা অর্জনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

গতকাল বুধবার আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। উপস্থিত ছিলেন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় সেন্টারের সভাপতি শেখ মনিরুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুলসহ অন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সাদী, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ইমাম মাওলানা মোঃ মোদাচ্ছের হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং নেতা-কর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন, যা দেশের শান্তি ও উন্নতি কামনামূলক গুরুত্বপূর্ণ একটি আয়োজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo