1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মোবাইল আমদানিতে কাস্টমস শুল্ক কমলো, ফোনের দাম কমার আশা

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানি ও দেশীয় সংযোজন শিল্পের জন্য উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়েছে, যা বাজারে ফোনের দাম কমার সম্ভাবনা তৈরি করেছে।

এনবিআর মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। একই সঙ্গে দেশীয় মোবাইল সংযোজনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নেয়া হয়েছে।

এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

এনবিআর জানান, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্কের পরিমাণ আপেক্ষিকভাবে ৬০ শতাংশ কমেছে। অন্যদিকে সংযোজনকারীদের উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ৫০ শতাংশ হ্রাস পেয়েছে, যাতে দেশীয় প্রতিষ্ঠানগুলো বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে।

প্রজ্ঞাপনের প্রভাব হিসাব করে এনবিআর বলেছে: সম্পূর্ণভাবে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোন (৩০,০০০ টাকার বেশি মূল্যের) আনুমানিক ৫,৫০০ টাকা সস্তা হতে পারে; আর ৩০,০০০ টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি ফোনের দাম প্রায় ১,৫০০ টাকা কমতে পারে।

এনবিআর ও সরকার আশা করছে, উল্লেখযোগ্য শুল্কহ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজতর হবে। সরকার মোবাইল ফোনের মূল্য জনগণের নাগালের মধ্যে রাখার চেষ্টা অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo