1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক পেজ ও আইডি খুলে প্রতারণা, সতর্কবার্তা

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বিশ্বব্যাংক বাংলাদেশে নিজেদের নাম ও লোগো ব্যবহার করে চলছে প্রতারণামূলক কার্যক্রম বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তারা স্পষ্ট করে বলেছে, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না। সম্প্রতির সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, বিশ্বব্যাংকের নামে ভুয়া পেজ ও অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা ঘটছে। এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ‘ফি’ বা অন্যান্য খরচের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতারকরা বিশ্বব্যাংকের নাম, লোগো এবং মোবাইল ব্যাংকিং সেবা অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। তবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সম্পর্ক নেই। সংস্থাটি আরও জানিয়েছে, যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক যোগাযোগ পান, তবে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছে। বিশ্বব্যাংক পুনরাই উল্লেখ করে, তারা দেশের সরকার ও বিভিন্ন প্রকল্পের সঙ্গে কাজ করে, কিন্তু ব্যক্তিপর্যায়ে কোনও ঋণের জন্য কোনও অর্থ চাওয়া বা কাজের জন্য টাকা নেওয়া সম্পূর্ণ অপ্রযোজ্য। তাই এসব ভুয়া প্রচার বা প্রতারণার দাবি সম্পূর্ণভাবে অবৈধ এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo