1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

দৌলতপুরকে ইনসাফ ও উন্নয়নের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চাই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জামায়াতের মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দীর্ঘকাল থেকে মানুষ সঠিক সুশাসন ও বাস্তব উন্নয়নের অভাবে পড়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং দৌলতপুরকে একটি ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাকারী মডেল হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভোটাধিকার যখন নিশ্চিত হবে, তখন ইনশাআল্লাহ দৌলতপুরের জনগণ সৎ, দক্ষ, যোগ্য ও মানবিক নেতৃবৃন্দকে নির্বাচিত করবেন। মাহফুজুর রহমান আরও বলেন, আমাদের দল দৌলতপুরের কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের আধুনিকায়নে স্পষ্ট ও পরিকল্পিত উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের মূল অগ্রাধিকার। গতকাল বুধবার নগরীর ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগের সময় তিনি এসব কথা বলেন। এই সভায় উপস্থিত ছিলেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, জামায়াত নেতা আজিজুর রহমান স্বপন, ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সেলিম রেজা, হাসিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, আবরার জিহাদ ও শরীফ আল নাঈম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo