1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মাদক ও অস্ত্রের তথ্য দিতে নিজের পরিচয় দরকার নেই

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য আপনাকে নিজের পরিচয় দিতে হবে না। নির্ভীক ও নিশ্চিন্তে আপনি এ ধরণের তথ্য শেয়ার করতে পারবেন। তিনি বলেন, আপনার জন্য আমার অফিস সব সময় খোলে এবং প্রয়োজন হলে যে কোন সময় চলে আসুন। মঙ্গলবার সকালে ডুমুরিয়া থানার পুলিশ আয়োজিত এক সূচনামূলক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বহুমাত্রিক এই সভায় সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনজুড়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার আশ্বাস দেন, সকল সমস্যা সমাধানের জন্য তিনি আশাবাদী এবং মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সবাই যেন সহযোগিতা করে। সভার শেষ পর্যায়ে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এম, আল-বারুনী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খাইরুল আনাম (বিপিএম-সেবা), ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo